বর্ষার রোষে ভাসছে রাজ্য, উত্তর থেকে দক্ষিণে জারি চূড়ান্ত সতর্কতা!

রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরিস্থিতির গুরুত্ব বিচার করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় লাল সতর্কতা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পাশাপাশি কলকাতা-সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে আন্তর্জাতিক যোগ দিবসের আউটডোর কর্মসূচিগুলো বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *