দিঘায় স্পিডবোটের ধাক্কায় প্রাণ হারালেন পর্যটক, প্রশ্নের মুখে নিরাপত্তা!

দিঘায় সমুদ্রে স্নান করার সময় স্পিডবোটের ধাক্কায় শেখ বাপন (৩০) নামে পূর্ব বর্ধমানের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দিঘার সমুদ্র সৈকতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, স্নানের সময় একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে ওই পর্যটককে সজোরে ধাক্কা মারে। বোটের ধারালো ফ্যানের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্পিডবোটের চালক আহত ব্যক্তিকে উদ্ধার না করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা বাপ্পনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ পলাতক চালক ও বোট মালিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। সাধারণ পর্যটকদের জন্য নির্ধারিত স্নানের এলাকায় স্পিডবোট কীভাবে প্রবেশ করল এবং ওই বোটের বৈধ অনুমতি ছিল কি না, তা নিয়ে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে সৈকত এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *