তারকেশ্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন মোদি, দেশজুড়ে খুশির জোয়ার!

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের প্রাক্কালে শনিবার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই কর্মসূচিতে দেশের ৯.৪৪ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ‘পিএম কিষাণ সম্মাননিধি’র ২৩তম কিস্তির মোট ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি স্থানান্তর করা হয়। তারকেশ্বরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কৃষি ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-৩ এর আওতায় ৩১৫ কিলোমিটার দীর্ঘ ৪৯টি সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মৎস্য বাজার এবং নদিয়ার হরিঘাটায় ছাগল প্রতিপালনের জন্য ল্যাবরেটরি ও সিমেন ব্যাংক স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য ও রেল পরিকাঠামো উন্নয়নে হাওড়ায় ৩০০ শয্যাবিশিষ্ট রেল হাসপাতালের উদ্বোধন, সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রজেক্টের উদ্বোধন এবং পশ্চিম মেদিনীপুরে ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *