লেবাননে ইজরায়েলের ভয়াবহ হামলা, আমেরিকার উদ্দেশ্যে হুশিয়ারি ইরানের!

হেজবোল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল। শনিবার ভোর পর্যন্ত দক্ষিণ লেবাননজুড়ে চলা এই সামরিক আগ্রাসনে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আমেরিকার মধ্যস্থতায় শুক্রবার বিকেল চারটায় এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও, সেই ঘোষণা উপেক্ষা করেই নাবাতিয়াসহ বিভিন্ন এলাকায় বিমান, ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করে ইজরায়েলি বাহিনী। এতে অসংখ্য আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, লেবাননে ইজরায়েলি এই আগ্রাসন বন্ধে আমেরিকাকেই এখন চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইরান ও আমেরিকার মধ্যে শান্তির লক্ষ্যে সম্প্রতি যে ১৪ দফা শর্তের সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছিল, তার অন্যতম ভিত্তি ছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের গ্যারান্টি। ইজরায়েলের এই ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তি প্রক্রিয়া এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে এবং নতুন করে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *