বয়স শুধুই সংখ্যা! ৪০-এ ২০-র মতো তরুণ থাকার গোপন মন্ত্র দিলেন মোদী
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্মক্ষমতা ও সম্ভাবনা যেন কমে না যায়, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ শীর্ষক এক বার্তায় তিনি জানিয়েছেন, নিয়মিত যোগাভ্যাস শরীরকে নমনীয় রাখার পাশাপাশি দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর মতে, মানুষের লক্ষ্য হওয়া উচিত ২০ বছরের তুলনায় ৪০ বছর বয়সে অধিক নমনীয় এবং ৩০-এর চেয়ে ৫০ বছর বয়সে আরও বেশি উদ্যমী হয়ে ওঠা।
যোগব্যায়ামের এই মন্ত্র কেবলমাত্র বয়স্কদের জন্য নয়, বরং সব বয়সী মানুষের সুস্থতার জন্য সমানভাবে প্রযোজ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, নিয়মিত যোগচর্চার মাধ্যমে মানুষ নিজের শরীর ও মনকে আরও গভীরভাবে বুঝতে সক্ষম হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রেখে নিজেকে সুস্থ রাখতে সর্বস্তরের মানুষের জন্য যোগব্যায়াম অপরিহার্য বলে তিনি মত দিয়েছেন।