শেহবাজ সরকারের রাতের ঘুম কাড়লেন ভান্স, পাকিস্তানের সংবাদমাধ্যমের স্বাধীনতা কি শেষ!

আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের চুক্তি নিয়ে মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা থাকলেও, দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের মন্তব্যে বড় ধরনের কূটনৈতিক অস্বস্তিতে পড়েছে শেহবাজ শরিফের সরকার। একটি পডকাস্ট সাক্ষাৎকারে ভান্স সরাসরি পাকিস্তানের সংবাদমাধ্যমের স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। সম্প্রতি দুই দেশের মধ্যে সুসম্পর্কের যে চিত্র ফুটে উঠেছিল, এই মন্তব্যের ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে তা ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে।

গত ১৫ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা-ইরান শান্তি চুক্তির ঘোষণা করলেও তার বিস্তারিত বয়ান প্রকাশে বিলম্ব হয়, যা নিয়ে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়। এই বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জেডি ভান্স দাবি করেন যে, পাকিস্তান ও কাতারের সংবাদমাধ্যমে ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’-এর মতো বাক-স্বাধীনতার নিশ্চয়তা না থাকায় চুক্তির বিস্তারিত তথ্য মার্কিন জনগণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরার লক্ষ্যেই এই সময় নেওয়া হয়েছে। বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ১৫৩তম অবস্থানে থাকা পাকিস্তানের জন্য এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *