দুর্গাপুরে তৃণমূলের অবৈধ মদের ঠেকে বিজেপির হানা, হাতেনাতে পাকড়াও মদ্যপরা!

দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় অবৈধ মদের ঠেকে হানা দিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। রবিবার সকালে জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একাধিক বাড়ি থেকে পেটি পেটি অবৈধ বাংলা মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে ধরা পড়া মদ কারবারিদের প্রকাশ্যেই কান ধরাইয়ে কড়া সতর্কবার্তা দেন দলীয় কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই দীর্ঘদিন ধরে ওই এলাকায় এই অবৈধ কারবার চলছিল, যার ফলে সন্ধ্যা নামলেই সমাজবিরোধীদের উপদ্রব ও মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হতো।

প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি নেতা স্বাধীন রায় হুঁশিয়ারি দিয়ে জানান, রাজ্যে নতুন পরিস্থিতির প্রেক্ষিতে এই ধরনের বেআইনি কারবার আর বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, শাসক দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই এতদিন এই চক্র সক্রিয় ছিল। তবে এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে তাঁরা সরাসরি পথে নেমেছেন এবং পুরো বিষয়টি পুলিশকে জানানো হচ্ছে। ঘটনায় অভিযুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *