খড়গপুরে ভরদুপুরে শ্যুটআউট, টাকা লুঠের চেষ্টায় চলল গুলি!
June 21, 2026

খড়গপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডে ভরদুপুরে ফিল্মি কায়দায় টাকা ছিনতাইয়ের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল। মাছ ব্যবসায়ী রাজকুমার সিং ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রাজকুমারবাবু বাধা দিলে স্থানীয় জনতা দুষ্কৃতীদের ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও জনবহুল এলাকায় শ্যুটআউটে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়েই খড়গপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।