৯টি হাড় ভাঙা শরীর নিয়ে নিট জয়! শিক্ষামন্ত্রীর উদ্যোগে স্বপ্নপূরণ কলকাতার ছাত্রীর

ভয়াবহ দুর্ঘটনায় পাঁজরের ৯টি হাড় ভেঙে এবং ফুসফুসে গুরুতর চোট পাওয়া সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তির জোরে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষায় অংশ নিলেন কলকাতার সৃষ্টি দুবে। গত ১৪ জুন এক মর্মান্তিক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন থাকলেও, মেডিক্যালে পড়ার স্বপ্ন পূরণে পিছু হঠেননি এই লড়াকু ছাত্রী। তাঁর জেদকে সম্মান জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিশেষ উদ্যোগে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ব্যবস্থাপনায় রবিবার ঢাকুরিয়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে তাঁর পরীক্ষার আয়োজন করা হয়।

সৃষ্টির শারীরিক অবস্থা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রে নজিরবিহীন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। নিচতলার একটি আলাদা ঘরে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ড্রেন পাইপসহ পরীক্ষা দেওয়ার অনুমতি পান তিনি। পরীক্ষা চলাকালীন সেখানে আইএলএস হাসপাতালের চিকিৎসক ও প্যারামেডিকদের একটি বিশেষ দল উপস্থিত ছিল এবং জরুরি প্রয়োজনে বাইরে প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুল্যান্স। শিক্ষামন্ত্রী নিজে ফোন করে বিষয়টির তদারকি করেন, যা এই মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *