পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে না কেন? মোদী সরকারের বিস্ফোরক দাবি!
দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি বলে দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের নিয়মিত ওঠানামা সত্ত্বেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর। তাঁর দাবি অনুযায়ী, ২০২১ সালের নভেম্বর মাস থেকে তিন দফায় জ্বালানির ওপর থেকে উৎপাদন শুল্ক কমিয়ে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং গত কয়েক বছরে দেশে জ্বালানির দাম বৃদ্ধি মাত্র ৭.৬ টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
নিজের দাবির সপক্ষে রাষ্ট্রপুঞ্জের একটি পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির হার বিচার করলে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ভারতের সাফল্য লক্ষণীয়। তাঁর ভাষ্যমতে, জাপান ছাড়া বিশ্বের আর কোনো দেশে ভারতের চেয়ে কম হারে তেলের দাম বাড়েনি। কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।