আগস্টেই বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, মহাজাগতিক সেই দীর্ঘ দৃশ্যের সাক্ষী হতে প্রস্তুত বিশ্ব!

আগামী ১২ আগস্ট বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, তখনই এই বিরল মহাজাগতিক ঘটনাটি ঘটে। এর ফলে দিনের আলো সাময়িকভাবে নিভে গিয়ে অন্ধকারের সৃষ্টি হয় এবং সূর্যের চারপাশে একটি উজ্জ্বল আলোকবলয় বা করোনা দৃশ্যমান হয়।

ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি ১২ আগস্ট রাত ৯টা ৪ মিনিটে শুরু হয়ে ১৩ আগস্ট ভোর ৪টা ২৫ মিনিটে শেষ হবে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা স্থায়ী এই দীর্ঘ গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। এটি মূলত ইউরোপের দেশসমূহ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশ থেকে দৃশ্যমান হবে। গ্রহণটি ভারতে দৃশ্যমান না হওয়ায় দেশটিতে এর কোনো ধর্মীয় বা ভৌগোলিক প্রভাব পড়বে না এবং নিত্যকার কাজকর্ম ও ধর্মীয় আচার পালনে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে যেসব অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে, সেখানে খালি চোখে সরাসরি সূর্য দেখার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং বিশেষ সোলার ফিল্টার চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *