সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলো পাকিস্তান!

সিন্ধু জলচুক্তির জেরে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তজনা চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের কোনো পদক্ষেপের কারণে পাকিস্তানের জল সরবরাহ বিপর্যস্ত হলে ইসলামাবাদ যুদ্ধের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে না। তার ভাষ্যমতে, জল কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি দীর্ঘ সময় ধরে দুই দেশের জল বণ্টনের ভিত্তি হিসেবে কাজ করলেও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতায় তা সংকটে পড়েছে। ভারত নিজেদের স্বার্থে সিন্ধু অববাহিকার জল ব্যবহারের পরিমাণ বাড়ানোর ইঙ্গিত দেওয়ার পর থেকেই পাকিস্তানে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির কৃষি ব্যবস্থা ও অর্থনীতি মূলত সিন্ধু নদের ওপর নির্ভরশীল হওয়ায়, ভারত জল প্রবাহে পরিবর্তন আনলে তা পাকিস্তানের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে বলে মনে করছে সে দেশের সরকার। তবে এই বক্তব্যের বিষয়ে ভারত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *