ট্রাম্পের হুঙ্কারেও হার মানেনি কূটনীতি, আমেরিকা-ইরান আলোচনায় নাটকীয় মোড়!

সুইৎজারল্যান্ডের বারগেনস্টকে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে চলমান শান্তি আলোচনা চলাকালিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া হুঁশিয়ারিমূলক সাক্ষাৎকারের জেরে তীব্র নাটকীয়তার সৃষ্টি হয়েছে। ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ সাময়িকভাবে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সেই সংকট নিরসন হয়েছে এবং দুই পক্ষ সোমবার পুনরায় বৈঠকে বসতে সম্মত হয়েছে।

রবিবার এই বৈঠক চলাকালীন প্রকাশিত ট্রাম্পের সাক্ষাৎকারে ইরানকে মিত্রগোষ্ঠী নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালী নিয়ে কড়া সামরিক পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল। প্রায় ৮০ মিনিট স্থায়ী ওই বৈঠকে হরমুজ প্রণালী, লেবানন পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। লেবানন ও ইজরায়েলের মধ্যকার সংঘর্ষ নিয়ে ইরানের স্পষ্ট দাবি হলো, হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ না হলে স্থায়ী সমঝোতা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আলোচনার পথ খোলা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *