রাজ্য বাজেটে বিরাট চমক, বাংলায় তৈরি হচ্ছে ৫ নতুন জেলা!

প্রশাসনিক কাজের গতি ত্বরান্বিত করতে এবং মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে রাজ্য বাজেটে পাঁচটি নতুন জেলা গঠনের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় বাজেট পেশ করার সময় তিনি জানান, নতুন এই জেলাগুলো হলো সুন্দরবন, কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর এবং আরামবাগ। এই জেলাগুলো ছাড়াও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজ্যে একাধিক নতুন পুরসভা, মহকুমা এবং ফায়ার স্টেশন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রশাসনিক কাঠামোর রদবদল হিসেবে কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের নগরোন্নয়নে জোর দিয়ে শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিদিঘিতে নয়টি নতুন পুরসভা গঠিত হবে। পাশাপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থা জোরদার করতে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, গিতদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে নতুন ফায়ার স্টেশন স্থাপনের ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দার্জিলিঙের ডালি ফায়ার স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *