স্টেশনে এবার আসতে চলেছে দোতলা স্টল, রেলের চমকানো মেগা প্ল্যান!

শিয়ালদহ স্টেশনে বসছে ভ্রাম্যমাণ দোতলা স্টল, যাত্রী পরিষেবায় নতুন উদ্যোগ পূর্ব রেলের

রেল চত্বরের অবৈধ হকার উচ্ছেদের পর যাত্রী পরিষেবায় বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে এবার ভ্রাম্যমাণ বা ‘রেডি টু মুভ’ দোতলা স্টল বসানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এই স্টলগুলোর নকশায় ইতিমধ্যে ভারতীয় রেল অনুমোদন দিয়েছে। বিশেষ এই কাঠামোর নিচের তলা থেকে যাত্রীরা খাবার কিনতে পারবেন এবং ওপরের তলায় বসে খাওয়ার ব্যবস্থা থাকবে। প্রয়োজনে এই স্টলগুলো সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত এই স্টলগুলোতে সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যেই খাবারের দাম নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিতে এই প্রকল্প চালু করা হচ্ছে। প্রথম ধাপে কলকাতা এবং শিয়ালদহ স্টেশনে এই সুবিধা পাওয়া যাবে। এই উদ্যোগের সফল রূপায়ণের পর শিয়ালদহ ডিভিশনের আওতায় থাকা অন্যান্য স্টেশনেও ভ্রাম্যমাণ দোতলা স্টল চালু করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। তবে স্টল পরিচালনাকারী সংস্থাগুলোকে খাবারের গুণমান বজায় রাখা এবং রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *