প্রথম বাজেটেই বাজিমাত! ১ লক্ষ চাকরির ঘোষণায় বিরোধীদের মুখ বন্ধ করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্য বিধানসভায় ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পেশ করল বিজেপি সরকার। সোমবার পেশ করা এই বাজেটে সরকারি কর্মচারী, নারী এবং বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থানকে মূল লক্ষ্য রেখে ‘ত্রিশক্তি’ বা ‘ত্রিফলা’ মডেলের ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি বছরেই সরকারি ক্ষেত্রে ১ লক্ষ কর্মী নিয়োগ করা হবে, যার ৫০ শতাংশই শিক্ষাক্ষেত্রে। এছাড়া ওবিসি জটে আটকে থাকা ১৬,০০০ কনস্টেবলকে পুজোর আগেই কাজে নিয়োগ এবং দুর্নীতি রোধে UPSC-র আদলে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টিও বাজেটে গুরুত্ব পেয়েছে।

বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) প্রদানের পাশাপাশি প্যারাটিচার ও আশাকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। শিল্প ও শিক্ষা পরিকাঠামো উন্নয়নে উত্তরবঙ্গে আইআইটি (IIT) এবং এইমস (AIIMS) তৈরির রূপরেখা রাখা হয়েছে। পাশাপাশি, শিক্ষিত বেকারদের স্বনির্ভর করতে ব্যবসার জন্য ভর্তুকির ব্যবস্থাও থাকছে। এছাড়া ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করেছে সরকার। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পাহাড় থেকে সুন্দরবন—রাজ্যের সর্বত্রই উন্নয়নের লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো ঘাটতি থাকলে তা পরবর্তী বাজেটে পূরণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *