মমতাকে সরিয়ে ক্ষমতা দখল ঋতব্রতর, তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়!

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের নিয়ন্ত্রণ নিলেন বিদ্রোহী শিবির, নতুন চেয়ারম্যান অরূপ রায়

সোমবার বাংলার রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন পটপরিবর্তন ঘটেছে। দীর্ঘ টানাপোড়েনের পর তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিদ্রোহী শিবিরের হাতে। দল গঠনের পর এই প্রথমবার সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

দলের অন্দরে চলা এই পরিস্থিতির মধ্যে সোমবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন নেতা তথা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। মমতার হাত থেকে দলের নিয়ন্ত্রণ চলে যাওয়ার এই ঘটনাকে ঘাসফুল শিবিরের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *