এশিয়ান গেমস দল গঠন নিয়ে বিতর্ক, পরবর্তী শুনানি বুধবার!

এশিয়ান গেমস দল গঠন নিয়ে বিতর্কে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুশ আগরওয়ালা

এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান (ঘোড়সওয়ারি) দল গঠন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন দেশের প্রথম অলিম্পিয়ান ও গত এশিয়ান গেমসে জোড়া পদকজয়ী অনুশ আগরওয়ালা। আন্তর্জাতিক স্তরে গত এক বছরে দারুণ পারফর্ম করা সত্ত্বেও তাকে মূল দলে না রেখে রিজার্ভে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এই তারকা খেলোয়াড়। মামলাটির পরবর্তী শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে।

সোমবার শুনানির সময় দিল্লি হাইকোর্ট নির্বাচন কমিটির তড়িঘড়ি তালিকা জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ও ভর্ৎসনা প্রকাশ করেছে। নির্বাচন কমিটির সদস্য কপিল মোদী জানান, গত ১৯ জুন তারা চূড়ান্ত তালিকা জমা দিয়েছেন, অথচ নিয়ম অনুযায়ী ২২ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে তা জমা দেওয়ার কথা ছিল। আদালত প্রশ্ন তুলেছে, বিষয়টি গুরুত্বহীন করার উদ্দেশ্যেই কি নির্ধারিত সময়ের আগেই তালিকা জমা দেওয়া হয়েছিল? একই সঙ্গে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং দল নির্বাচনের পদ্ধতি অবশ্যই স্বচ্ছ হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *