তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটি ঘোষণা, বড় চমক ফিরহাদ ও ঋতব্রতর!
June 23, 2026
কলকাতা: সর্বভারতীয় স্তরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নতুন ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ১০ জন প্রভাবশালী নেতাকে নিয়ে গঠিত এই কমিটিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সচন্দি সাহা, রথীন ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কমিটিতে দলের চার শীর্ষ নেতা-নেত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিনকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নতুন এই কমিটিতে পুরনো ও বিশ্বস্ত নেতাদের ওপরই পুনরায় আস্থা রেখেছে ঘাসফুল শিবির।