মানুষের রাজত্ব শেষ? মাত্র ৪ বছরেই বিশ্ব দখল করবে AI!

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে চলমান গবেষণার মধ্যে প্রখ্যাত মার্কিন শিল্পপতি এলন মাস্ক দাবি করেছেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এআই বিশ্বের সমস্ত মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে। এক্স (X) প্ল্যাটফর্মে এক কথোপকথনে মাস্ক জানান, মানুষের তুলনায় এআই-এর উন্নতির হার বর্তমানে অনেক বেশি। তাঁর দেওয়া টাইমলাইন অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) তৈরি হবে, ২০২৭ সালে তা সাধারণ মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে এবং ২০৩০-২০৩১ সালের মধ্যে এটি ‘আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স’ (ASI)-এ পরিণত হবে।

বর্তমানে গুগল, মেটা, ওপেন এআই এবং মাস্কের নিজস্ব প্রতিষ্ঠান এক্সএআই (xAI) এই প্রযুক্তির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মাস্কের মতে, এই বিপ্লবের ফলে উৎপাদন, পরিবহন ও নির্মাণসহ বিভিন্ন কঠিন কাজের দায়িত্ব যন্ত্রের ওপর চলে আসবে, যা জীবনযাত্রার ব্যয় অনেকাংশে কমিয়ে দেবে। এই রূপান্তরের মূল কাণ্ডারি হিসেবে টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’-কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি, যা ভবিষ্যতের বিপজ্জনক ও একঘেয়ে কাজগুলো সম্পন্ন করবে এবং মানুষের জন্য এক নতুন যুগের সূচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *