পুজোর আগেই সুখবর, রাজ্য সরকারি কর্মীদের ২০% ডিএ!
June 23, 2026
কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠনের পর বিধানসভায় প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী আট মাসের (আগস্ট থেকে মার্চ) জন্য ৪ লক্ষ কোটি টাকার মেগা বাজেট পেশ করা হয়েছে, যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) একধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকেই বর্ধিত এই ডিএ কার্যকর হবে।
এই বাজেটে রাজ্য সরকারের বিভিন্ন পরিকাঠামো ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দফতরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বরাদ্দ বৃদ্ধির তালিকায় রয়েছে স্কুল ও কারিগরি শিক্ষা, নারী ও শিশু উন্নয়ন, আদিবাসী উন্নয়ন, সুন্দরবন বিষয়ক দফতর, পর্যটন, পরিবহণ, নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর, যুব কল্যাণ ও ক্রীড়া এবং জলসম্পদ দফতর।