লঞ্চডুবির ভয়াবহ দৃশ্য, চোখের পলকেই তলিয়ে গেল যাত্রীভর্তি লঞ্চ!

সোমবার রাত ৮টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীতে একটি মাছ ধরার ট্রলারের ধাক্কায় ‘এম.ভি মা অজন্তা’ নামের একটি লঞ্চ ডুবে গেছে। কলকাতা থেকে গোসাবার পথে নামখানা মৎস্য বন্দর পার হওয়ার সময় ‘এফবি করুণাময়ী’ নামের একটি ট্রলার লঞ্চটিকে সজোরে ধাক্কা মারে। এতে লঞ্চটির একপাশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই সেটি নদীগর্ভে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় লঞ্চটিতে থাকা পাঁচজন কর্মী ও চালককে স্থানীয় মৎস্যজীবী এবং একটি ট্যুরিস্ট লঞ্চের কর্মীদের তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়েই নামখানা থানার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে নদী থেকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের কাজ চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে প্রশাসন তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *