উত্তাল নদী আর টানা বৃষ্টি, জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে খুদেরা!

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের তিস্তা-সহ বিভিন্ন নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জলপাইগুড়ির নাগরাকাটায় চেংমারি চা বাগান এলাকার মানা লাইন গ্রামে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। কালিখোলা নদীর ওপরের সেতুটি গত বছরের বন্যায় ভেঙে যাওয়ায় যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা নেই। ফলে গত দু’দিন ধরে প্রাণ হাতে করে নদী পেরিয়েই শিশুদের স্কুলে যেতে হচ্ছে।

স্কুলপড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে লোয়ার চেংমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই এগিয়ে এসেছেন। প্রবল স্রোতযুক্ত নদী পার করানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাঁরা। কোমলমতি শিক্ষার্থীদের পরম যত্নে কোলে বা কাঁধে করে নদী পার পার করছেন শিক্ষকরা, যার সঙ্গে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও। সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এই যাতায়াতই এখন স্থানীয়দের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *