ওষুধ-ইনসুলিন ছাড়াই ডায়াবিটিস জয়! ২০ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন অমিত শাহ
রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ২০ কেজি ওজন কমিয়ে নজির গড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২০ সালের মে মাস থেকে জীবনযাত্রায় আমূল পরিবর্তনের ফলে তিনি গত সাড়ে চার বছরে সব ধরনের অ্যালোপ্যাথি ওষুধ ও ইনসুলিন গ্রহণ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছেন। সম্প্রতি দিল্লির ‘ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস’ (ILBS)-এর একটি অনুষ্ঠানে তাঁর এই ফিটনেস জার্নির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
অমিত শাহ জানান, তাঁর সুস্থতার মূল মন্ত্র হলো সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম, প্রচুর পরিমাণে জলপান এবং কঠোর শৃঙ্খলার মাধ্যমে পুষ্টিকর খাবার গ্রহণ ও নিয়মিত যোগব্যায়াম। কোনো রকম ‘ক্র্যাশ ডায়েট’ বা চটজলদি ব্যবস্থার সাহায্য না নিয়ে দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা বজায় রাখাই এই সাফল্যের চাবিকাঠি। এই জীবনযাত্রার পরিবর্তন তাঁর শরীরের ওজনের পাশাপাশি কাজের ক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতাকেও বহুগুণ বৃদ্ধি করেছে।