চিকুনগুনিয়া সারায় গোমূত্র! আইআইটি রুরকির গবেষণায় তুঙ্গে বিতর্ক

এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে গোমূত্র অত্যন্ত কার্যকরী বলে দাবি করেছেন আইআইটি রুরকির একদল গবেষক। আইআইটি রুরকির বায়োসায়েন্সেস অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শৈলী তোমর ও তাঁর দলের গবেষণায় দাবি করা হয়েছে, গোমূত্রে থাকা বিশেষ বায়ো-অ্যাক্টিভ উপাদান চিকুনগুনিয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। গবেষকদের মতে, এর সঠিক প্রয়োগে রক্তে ভাইরাসের মাত্রা ৯০ শতাংশেরও বেশি কমানো সম্ভব। এছাড়া গোমূত্রের সঙ্গে থাইমোকুইনাইন বা পিপারাইন মেশালে ভাইরাসের মাত্রা ৯৯.৮৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

দেশের একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের এই গবেষণার ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগেও গোমূত্রের ঔষধি গুণ নিয়ে নানা মহলে দাবি তোলা হলেও চিকিৎসাবিজ্ঞানের বিশেষজ্ঞরা পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণের অভাবে তা বারবার প্রত্যাখ্যান করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশের মতে, সুনির্দিষ্ট ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এই ধরনের উপাদানের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *