মমতাকে বিদায়! ঋতব্রতর হাত ধরে সোজা শুভেন্দুর দরজায় ‘বিদ্রোহী’ জ্যোতিপ্রিয়?
তৃণমূল ছেড়ে বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক, গেলেন মুখ্যমন্ত্রীর দরজায়
দল থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের দীর্ঘদিনের আস্থাভাজন নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। বুধবার বিধানসভায় পৌঁছে তিনি প্রথমে ‘বিদ্রোহী’ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে যান এবং বেশ কিছুক্ষণ আলোচনা করেন। এরপর ঋতব্রতকে সঙ্গে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরের দিকে যান। তবে সূত্র মারফত জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁদের সাক্ষাৎ হয়নি।
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় জেল খেটে আসার পরও তৃণমূলের আস্থাভাজন ছিলেন এবং ২০২৬-এর বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। মমতার সেই ঘনিষ্ঠ নেতার দলত্যাগ এবং পরবর্তী এই পদক্ষেপ বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।