মাস্কের পরেই বিশ্বের সেরা বাঙালি, শঙ্খ মিত্রের আয়ের অঙ্ক শুনলে চমকে উঠবেন!

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সিইওদের তালিকায় শঙ্খ মিত্র

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) তালিকায় স্থান করে নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্খ মিত্র। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আয়ের নিরিখে টেসলা প্রধান ইলন মাস্কের পরেই তাঁর অবস্থান। শঙ্খ মিত্রের বার্ষিক মোট পারিশ্রমিক প্রায় ৮২১ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৭৫১ কোটি ৮৮ লক্ষ টাকা। তাঁর মোট আয়ের প্রায় ৯৯ শতাংশই আসে সংস্থার স্টক গ্রান্ট বা শেয়ার থেকে।

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর ২০০২ সালে শঙ্খবাবু আমেরিকায় পাড়ি দেন। কলাম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর তিনি ফিডেলিটি ও সিটাডেলের মতো সংস্থায় কাজ করেছেন। ২০১৬ সালে তিনি ওয়েলটাওয়ার ইনকর্পোরেশনে যোগ দেন এবং চার বছরের মাথায় ২০২০ সালে সংস্থার সিইও পদে উন্নীত হন। পাশাপাশি, তালিকার প্রথম দশের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন পালো অল্টো নেটওয়ার্কসের নিকেশ অরোরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *