সিসিলির পথে নরেন্দ্র মোদী! ঐতিহাসিক সফরে ভারতের প্রধানমন্ত্রী।
June 25, 2026
আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত তিন দিনের সফরে সিসিলি যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিলির জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়াই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
সফরের মূল কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিসিলির প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়া সিসিলির জাতীয় দিবসের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি বিশেষ দল অংশ নেবে। পাশাপাশি, সিসিলির উপকূলে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজের অংশগ্রহণ এই সফরটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।