বিধানসভার একমাত্র বাম বিধায়ক রানা! সিপিএমের নয়া পোস্টার বয় এখন তিনিই

সিপিএমের রাজ্য কমিটিতে মুস্তাফিজুর রহমান রানা ও মোনালিসা সিনহা

কলকাতায় আয়োজিত সিপিএমের দুই দিনের রাজ্য কমিটির রুদ্ধদ্বার বৈঠকে দলের রাজ্য কমিটিতে নতুন দুই সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বিধানসভা নির্বাচনে ডোমকল কেন্দ্র থেকে জয়ী বাম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানাকে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। পাশাপাশি, সাংগঠনিক রদবদলের অংশ হিসেবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা মোনালিসা সিনহাকেও রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচনী পর্যালোচনা সভায় প্রতিটি জেলা কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে উঠে এসেছে যে, রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিশৃঙ্খলা ও ভাঙনের ফলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বামেদের প্রতি জনসমর্থন বাড়ছে। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান রানাকে ‘পোস্টার বয়’ হিসেবে কাজে লাগিয়ে রাজ্যজুড়ে বিশেষ করে সংখ্যালঘু এলাকায় জনসংযোগ বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। আগামী দিনে দলের রণকৌশল নির্ধারণেও ভূমিকা রাখবেন এই বিধায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *