পাতে ডিম চাই, বাজেটে ‘উপযুক্ত’ কারা? বিরোধীর ভূমিকায় সরব কুণাল!

বিধানসভার অধিবেশনে বুধবার গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। রাজ্যের নতুন সরকারের বেশ কিছু পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি মিড-ডে মিল, বাজেটের আর্থিক স্বচ্ছতা ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রস্তাব রাখেন তিনি। এদিনের অধিবেশনে তিনি মিড-ডে মিলের খাদ্যতালিকায় ডিম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান এবং সেই সঙ্গে রাজ্যের আয় বৃদ্ধির রূপরেখা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার আর্জি রাখেন।

বাজেটে উল্লিখিত ‘উপযুক্ত’ সুবিধাভোগীর সংজ্ঞার বিষয়ে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। এছাড়া তিনি রানি শিরোমণির স্মৃতি সংরক্ষণ, ২৮ নম্বর ওয়ার্ডে নতুন কলেজ প্রতিষ্ঠা, সংখ্যালঘু উন্নয়ন এবং সার্কুলার ক্যানালের সংস্কার ও ই এম বাইপাস সংলগ্ন জলাজমি ভরাটের উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি কলকাতা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও আয়ুর্বেদ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব রেখে তিনি জানান, নতুন সরকারের প্রকল্পগুলোর বাস্তবায়ন ও আর্থিক উৎস সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *