দুই প্রেমিকের ভয়াবহ সংঘর্ষ, প্রাণ হারালেন তরুণী!
কর্নাটকের চিক্কামাগালুরু জেলার এনপুরা তালুকের হুভিনাহাকলু গ্রামে প্রেমের অধিকার নিয়ে দ্বন্দ্বে এক যুবকের হাত কাটার মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। বিবাহিত এক তরুণীর সাথে সম্পর্ককে কেন্দ্র করে অরুণ (২৮) নামের ওই যুবকের ওপর ধারালো চপার নিয়ে হামলা চালায় শেষাগিরি নামের অপর এক প্রেমিক। হামলায় অরুণের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
পুলিশ জানায়, তরুণীর বাড়িতে একই সময়ে অরুণ এবং তাঁর আত্মীয় শেষাগিরি উপস্থিত হলে দুই প্রেমিকের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়। ঘটনার পর আহত অরুণকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় মেঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত শেষাগিরি পলাতক রয়েছে। বালেহন্নুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে তল্লাশি অভিযান চালাচ্ছে।