ভেনেজুয়েলায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প, ১০ হাজার মৃত্যুর আশঙ্কা!

ভেনেজুয়েলায় আঘাত হানা রিখটার স্কেলে ৭.১ ও ৭.৫ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে হওয়া এই অগভীর ভূমিকম্পের ফলে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং বহু নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। ভূকম্পনের প্রভাবে মার্কিন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপপুঞ্জ এলাকায় সুনামির চূড়ান্ত সতর্কতা জারি করেছে।

রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায় বহু বহুতল ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষের আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে এবং জরুরি যানবাহন চলাচলের জন্য বিশেষ করিডর তৈরির নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া আফটারশকের আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো নাগরিকদের খোলা জায়গায় থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশে বিলম্ব হওয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *