মাঝরাতে ফ্ল্যাটে হানা! তারাতলা কাণ্ডে পুলিশের জালে শম্ভুনাথ

কলকাতা: তারাতলা শেড কাণ্ডের মূল অভিযুক্ত ও মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে তারাতলা থানার পুলিশ। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর, গভীর রাতে এক নাটকীয় অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ তাঁর কাছ থেকে দুটি ফাইল ভর্তি ব্যাগও বাজেয়াপ্ত করেছে।

গতকাল দুপুর থেকেই শম্ভুনাথের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আবাসনটির প্রতিটি তলায় কড়া নজরদারি বসানো হয়। রাত ২টা ১৫ মিনিট নাগাদ আবাসনের একটি ফ্ল্যাটে আলো জ্বলে উঠলে পুলিশ সেখানে হানা দিয়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলে। বর্তমানে তাঁকে তারাতলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাজেয়াপ্ত ফাইলগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *