দলের ২৫ লক্ষ টাকায় ভোট করে এখন FIR! ঋতব্রতর হাঁড়ির খবর ফাঁস করলেন কুণাল

দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার সংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ দাবি করেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ঋতব্রত তাঁর নির্বাচনী খরচের জন্য তৃণমূল কংগ্রেসের এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন। দলীয় তহবিল ব্যবহারের পর এখন সেই অ্যাকাউন্টের উৎস নিয়ে প্রশ্ন তোলায় ঋতব্রতের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলেছেন তিনি।

এই পরিস্থিতিতে কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁর মতে, দলের টাকায় ভোট জেতার পর এখন সেই দলের অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর (FIR) করা অনৈতিক। এ ছাড়া, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উদ্দেশে কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, যারা তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে অন্য রাজনৈতিক পথ বেছে নিতে চান, তাদের অবিলম্বে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *