ভূমিকম্পের আগেই ফোনে অ্যালার্ট, ভেনেজুয়েলায় প্রাণ বাঁচিয়ে হিরো গুগল!

ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যু এবং প্রায় ৭০০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ধ্বংসলীলার মধ্যেই বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে গুগলের পাঠানো ভূমিকম্প সতর্কবার্তা বা ‘আর্থকোয়েক নোটিফিকেশন’ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শক্তিশালী কম্পন আঘাত হানার কয়েক মুহূর্ত আগেই সেখানকার বহু স্মার্টফোন ব্যবহারকারী এই আগাম বার্তাটি পেয়েছিলেন।

স্মার্টফোনে থাকা ‘অ্যাক্সেলেরোমিটার’ নামক সেন্সরের মাধ্যমে গুগল এই সতর্কবার্তা পাঠিয়ে থাকে। মূলত ভূমিকম্পের সময় সৃষ্ট প্রাথমিক ও দ্রুতগামী ‘পি-তরঙ্গ’ শনাক্ত করে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম। এই তরঙ্গের তথ্য দ্রুত গুগলের সার্ভারে পৌঁছালে, ধ্বংসাত্মক ‘এস-তরঙ্গ’ আঘাত হানার আগেই সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবহারকারীদের ফোনে সতর্কবার্তা চলে যায়। প্রযুক্তি ব্যবহারের এই কৌশলের ফলে ভেনেজুয়েলার বহু মানুষ মূল কম্পন শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *