আরজি কর কাণ্ডে সিবিআই ব্যর্থ, সিআইডিকে তদন্তভার দেওয়ার আর্জি নির্যাতিতার মায়ের!

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের মন্থর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার পরিবার এবং কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের শুনানিতে নির্যাতিতার মা দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তে ব্যর্থ হলে এই দায়িত্ব রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-র হাতে দেওয়া হোক। পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে একাধিক প্রভাবশালী জড়িয়ে থাকা সত্ত্বেও সিআইডি-র মতো সিবিআই-ও মূল চক্রীদের আড়াল করার চেষ্টা করছে।

শুনানিপর্বে সিবিআই-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট তিন জন সন্দেহভাজনের নাম জানানো হলেও, তাঁদের জিজ্ঞাসাবাদ না করায় সিবিআই-কে ভর্ৎসনা করেছে আদালত। তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এবং ধৃত সঞ্জয় রায়কে ঘিরেই তদন্ত আটকে থাকায় আদালত ক্ষোভ প্রকাশ করেছে। আগামী আগস্ট মাসে পরবর্তী শুনানির আগে সিবিআই-কে তদন্তের অগ্রগতি এবং পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *