বিয়ের আগেই পাহাড় থেকে ধাক্কা, ১৭ কোটির লোভে প্রেমিককে হত্যার ছক!

মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের আড়ালে বাগদত্তা কেতন আগরওয়ালকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে সিয়া গোয়েল ও তার প্রেমিক চেতনের বিরুদ্ধে। আগামী নভেম্বরে রাজকীয় আয়োজনে সিয়া ও কেতনের বিয়ে হওয়ার কথা ছিল এবং এই বিয়ের জন্য প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রাইভেট জেট ও রাজপ্রাসাদও নির্ধারণ করা হয়েছিল। তবে এই বিপুল আয়োজনের আড়ালে লুকিয়ে থাকা ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে কেতনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, কেতনকে হত্যার এটি ছিল তৃতীয় প্রচেষ্টা; এর আগে দুবার লোহাগড় দুর্গে নিয়ে গিয়েও তাকে খাদে ফেলতে ব্যর্থ হন অভিযুক্তরা। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গত ১৮ জুন সিয়ার ইশারায় চেতন পেছন থেকে ধাক্কা দিয়ে কেতনকে পাহাড়ের খাদে ফেলে দেয়। কেতনকে সরিয়ে সিয়ার সঙ্গে একান্তে সময় কাটানোই চেতনের মূল উদ্দেশ্য ছিল। প্রাথমিক জেরায় একে অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করলেও, শেষ পর্যন্ত সিয়া ও চেতন উভয়েই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *