অবশেষে স্বস্তি, রবিবার থেকেই শুরু বাংলাদেশিদের ইন্ডিয়া টুরিস্ট ভিসা!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী রবিবার, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করার দিনই তিনি এই ইতিবাচক বার্তাটি প্রদান করেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশই ভিসা পরিষেবা সীমিত বা বন্ধ করে দিয়েছিল। তবে কিছুদিন আগে মেডিক্যাল ভিসা চালুর পর এবার টুরিস্ট ভিসা চালুর এ সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। টুরিস্ট ভিসা চালুর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মিজোরামসহ বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যের পর্যটন শিল্প ও অর্থনীতির সংকট কেটে গিয়ে পুনরায় প্রাণসঞ্চারের আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *