শেষ হচ্ছে অম্বুবাচী, সংসারের অমঙ্গল এড়াতে আজই মানুন এই নিয়মগুলি!

আগামী শুক্রবার রাত ১০টা ৫৭ মিনিটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ আচার অম্বুবাচীর নিবৃত্তি ঘটবে। আষাঢ় মাসে সূর্যের আর্দ্রা নক্ষত্রে প্রবেশের মাধ্যমে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সময়ে ধরিত্রীকে ঋতুমতী ও অশুচি মনে করা হয়। এই তিন দিন যাবতীয় কৃষি কাজসহ সব ধরনের শুভ কর্ম বন্ধ থাকে। শাস্ত্র অনুযায়ী, অম্বুবাচী সমাপ্ত হওয়ার পর নির্দিষ্ট শুদ্ধিকরণ প্রক্রিয়া পালন করা বাধ্যতামূলক, অন্যথায় সংসারে অমঙ্গল ও ক্ষতির আশঙ্কা থাকে।

নিবৃত্তির পরদিন সকালে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে হয়। এক্ষেত্রে গৃহস্থালি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ব্যবহৃত জামাকাপড় ও বিছানার চাদর ভালোভাবে ধুয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিজেকে শুদ্ধ করে ঠাকুরঘর ও দেবদেবীর মূর্তি পরিষ্কার করে পুজো দিতে হবে। এই শুদ্ধিকরণ সম্পন্ন হওয়ার পরই নতুন করে কৃষিকাজ এবং বিবাহ, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো মাঙ্গলিক কাজগুলো শুরু করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *