লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ নিয়ে কঠোর হুঁশিয়ারি, কড়া শাস্তির বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যে ‘ল্যান্ড জিহাদ’ ও ‘লাভ জিহাদ’-এর মতো কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী ও বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, রাজ্যে দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এই লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গে দ্রুত ইউনিফর্ম সিভিল কোড (UCC), নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং ধর্মান্তর বিরোধী কঠোর আইন কার্যকরের ইঙ্গিত দিয়েছেন তিনি।

সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী জেলাগুলিতে ‘হোল্ডিং স্টেশন’ তৈরি করা হচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীদের আটকে রেখে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে। বিএসএফ-এর হাতে কাঁটাতার বসানোর জন্য জমি তুলে দেওয়া হয়েছে এবং সিএএ-র মাধ্যমে উদ্বাস্তুদের সুরক্ষার কথা জানানো হয়েছে। পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে জাতীয়তাবোধ প্রসারের লক্ষ্যে স্কুল, কলেজ ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ‘সঞ্জীবনী’ গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি অবস্থার সময় নির্যাতিতদের সম্মান জানাতে ‘লোকতন্ত্র সেনানি সমন্বয়’ কমিটি গঠনসহ একাধিক জাতীয়তাবাদী কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *