মুর্শিদাবাদে ফের হুমকি হুঙ্কার, এবার সরাসরি ‘স্যাটাভাঙা মারের’ নিদান হুমায়ুন কবীরের!

মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে এক জনসভা থেকে বিরোধী শিবিরের উদ্দেশ্যে চরম উসকানিমূলক মন্তব্য করেছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবারের এই সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদে অতিরিক্ত আস্ফালন দেখালে তিনি মুসলমানদের জড়ো করে চরম মারধর শুরু করবেন এবং তখন প্রতিপক্ষের পালানোর কোনো পথ থাকবে না। তাঁর এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবীর ‘আমজনতা উন্নয়ন পার্টি’ গঠন করেন এবং নওদা ও রেজিনগর কেন্দ্র থেকে জয়লাভ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের রাজনৈতিক আধিপত্য ধরে রাখা এবং মুর্শিদাবাদে বিজেপির প্রভাব রুখতেই তিনি এই উগ্র অবস্থান নিয়েছেন। একইসঙ্গে জনসভায় তিনি সাফ জানিয়েছেন, আইনানুগ পদক্ষেপ বা মামলার তোয়াক্কা করেন না এবং পরিস্থিতি জটিল হলে তিনি পুলিশ সুপার বা মুখ্যমন্ত্রী কাউকেই পরোয়া করবেন না। একজন জনপ্রতিনিধির মুখে প্রশাসনের প্রতি এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ায় জেলার আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *