শহিদ ৬ জওয়ানের নাম এবার প্রকাশ্যে, দেশজুড়ে শোকের ছায়া!

পহেলগাঁও হামলার কড়া জবাব হিসেবে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তির পর মিশনে শহিদ ছয়জন সেনাকর্মীর নাম ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে কেন্দ্র। ‘আর্মি ওয়ার মেমোরিয়াল’-এর সরকারি ওয়েবসাইটের থ্রি-ডি ওয়ালে এই বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এতদিন গোপনীয়তার আড়ালে থাকলেও, এখন দেশবাসীর সামনে এই সাহসী জওয়ানদের আত্মত্যাগের বিবরণ তুলে ধরা হলো।

সরকারি ওয়েবসাইটের ২০২৫ শাখার তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে ভারতীয় সেনার পাঁচজন সদস্য হলেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক ও হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে টিআরএফ জঙ্গিদের হাতে ২৬ জন সাধারণ নাগরিক হত্যার ঘটনার জেরে ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। এই অভিযানে নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয় এবং পরবর্তী পাল্টা লড়াইয়ে পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এই লড়াইয়ে শতাধিক জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা নিহত হওয়ার পর পাকিস্তানের যুদ্ধবিরতির আবেদনে নয়াদিল্লি সম্মতি জানিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *