ল্যান্ড ও লভ জিহাদ রুখতে বাংলায় কঠোর আইনের বার্তা শুভেন্দুর!

কলকাতা: ‘ল্যান্ড জিহাদ’, ‘লভ জিহাদ’ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রবীন্দ্রসদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী ও ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, রাজ্যে শীঘ্রই ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করা হবে এবং ধর্মান্তর বিরোধী কড়া আইন আনা হবে। এছাড়া স্কুল, কলেজ ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনা চলাকালীন ‘সঞ্জীবনী’ গান গাওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন তিনি।

অনুপ্রবেশ নিয়ন্ত্রণে সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ ‘হোল্ডিং স্টেশন’ তৈরি করা হচ্ছে, যেখান থেকে নিয়ম মেনে ধৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া সিএএ (CAA) প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, হিন্দু উদ্বাস্তুদের নিরাপদ আশ্রয় দেওয়া হবে। একইসঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে জানান, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ঋষি অরবিন্দের বাংলায় সেনাবাহিনী বা দেশের বিরুদ্ধে কোনো অবস্থান বরদাস্ত করা হবে না। পাশাপাশি, জরুরি অবস্থায় নির্যাতিতদের আগামী ৯ আগস্ট বিশেষ সম্মান জানানো এবং ‘লোকতন্ত্র সেনানি সমন্বয়’ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *