দুর্দিকে কমলা সতর্কতা, দক্ষিণে ৫০ ডিগ্রি ছুঁতে পারে গরমের তীব্র দহন!

রাজ্যে বর্ষা প্রবেশ করলেও উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দেখা দিয়েছে চরম বৈপরীত্য। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব ও অস্বস্তিকর আর্দ্রতার জেরে তীব্র গরম অনুভূত হচ্ছে। বিশেষত কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় শনি ও রবিবার অনুভূত তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে চলায় সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার ও বুধবার নিম্নচাপটি স্থলভাগের কাছাকাছি এলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমলেও উপকূলবর্তী ও নিচু এলাকায় নতুন করে দুর্যোগ ও জল জমার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *