গ্যালাক্সি ছেড়ে কি সত্যিই নতুন ঠিকানায় সালমান খান!

দীর্ঘ পাঁচ দশক ধরে মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করলেও, শীঘ্রই নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন বলিউড সুপারস্টার সালমান খান। বান্দ্রার চিম্বাই এলাকায় অভিনেতার মা সালমা খানের নামে কেনা জমিতে একটি সমুদ্রমুখী ছ’তলা ভবন নির্মাণের অনুমতি পাওয়ার পর থেকেই এই গুঞ্জন জোরালো হয়েছে। মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) সচ ডেভেলপার্সের তত্ত্বাবধানে এই এক হাজার চোদ্দ বর্গমিটার জায়গার ওপর স্থাপনাটি নির্মাণের অনুমোদন দিয়েছে।

সাম্প্রতিক সময়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিচালনার ঘটনার জেরে সালমানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মূল সড়কের পাশের বর্তমান ঠিকানার চেয়ে নতুন ভবনটি কিছুটা ভেতরের শান্ত এলাকায় হওয়ায় সেখানে কঠোর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত আইনি জটিলতা, গ্যাংস্টারের হুমকি এবং শারীরিক অসুস্থতার গুঞ্জনের মতো বহুমুখী চাপের মধ্যেই অভিনেতার এই নতুন আবাসন নির্মাণের খবর সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *