রবিবার হাওড়া শাখায় ট্রেন বাতিলের জেরে তীব্র ভোগান্তি, জেনে নিন আপনার ট্রেনটি বাতিল কি না!
হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে পরিকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৮ জুন, রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এই ট্রাফিক ব্লকের কারণে হাওড়া, হুগলি ও বর্ধমান লাইনের ট্রেন চলাচলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যা ছুটির দিনে যাত্রী সাধারণের যাতায়াতে সমস্যা সৃষ্টি করতে পারে।
বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে কাটোয়া-ব্যান্ডেল লাইনের সকাল ১১.১০, দুপুর ১.০০ ও বিকেল ৫.৩৫-এর লোকাল এবং ব্যান্ডেল-কাটোয়া লাইনের দুপুর ১২.১৫, দুপুর ২.৩৫ ও বিকেল ৪.৩৫-এর লোকাল। এছাড়া দুপুর ১২.১০-এর হাওড়া-কাটোয়া লোকাল, সকাল ১০.৫০-এর কাটোয়া-হাওড়া লোকাল, দুপুর ৩.২০-এর ব্যান্ডেল-নৈহাটি লোকাল, দুপুর ১২.৪৫-এর হাওড়া-মেমারি লোকাল, দুপুর ২.৫৫-এর মেমারি-হাওড়া লোকাল, সকাল ১১.৪২-এর হাওড়া-পান্ডুয়া এবং দুপুর ১.৩০-এর পান্ডুয়া-হাওড়া লোকাল বাতিল থাকবে। পাশাপাশি, হাওড়া-আজিমগঞ্জ শাখার ট্রেনটি বিকেল ৪.০৫-এর পরিবর্তে ৪.৩৫ মিনিটে এবং কাটোয়া-হাওড়া লোকালটি দুপুর ২.৪৫-এর পরিবর্তে ৩.১৫ মিনিটে ছাড়বে।