একই পরিবারের একাধিক মহিলা কি পাবেন ৩,০০০ টাকা? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট!

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে সব সংশয় দূর করে নবান্নের তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, একই পরিবারের একাধিক মহিলা যদি প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেন, তবে তাঁরা প্রত্যেকেই আলাদাভাবে আবেদন করতে পারবেন। শাশুড়ি, বৌমা বা মেয়ে একই ছাদের নিচে বসবাস করলেও প্রত্যেকেই শর্ত পূরণ সাপেক্ষে এই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আবেদন করার সময় পরিবারের কাঠামো ও আবেদনকারীর তথ্যের সঠিক উল্লেখ থাকা বাধ্যতামূলক।

আবেদনের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। বিভিন্ন সদস্য আলাদাভাবে আবেদন করলে প্রত্যেককে আলাদা পরিবারপ্রধানের অধীনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি (DBT) লিংক থাকা বাধ্যতামূলক। বর্তমানে রাজ্যের প্রায় ১ কোটিরও বেশি মহিলার তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই মাসের ১ তারিখের মধ্যেই প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *