স্কুলে খুদে ছাত্রীদের যৌন নিগ্রহ! গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ প্রধান শিক্ষক

মালদহের বিদ্যালয়ে ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

মালদহের হবিবপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকলিন মুস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষক তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, ওই কো-এড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষক অশ্লীল ভিডিও দেখাতেন এবং ভিডিও দেখানোর অছিলায় তিনি তাঁদের যৌন নির্যাতন করতেন। বিষয়টি এক ছাত্রী বাড়িতে গিয়ে খুলে বললে জানাজানি হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযোগ প্রকাশ হওয়ার পর ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে মারধর ও আটকে রাখলে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বৃদ্ধি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *