ডিমবর্ষণের পর থেকেই গা ঢাকা, বহরমপুর থেকে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা!

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার যৌথ তল্লাশি অভিযানে তাকে পাকড়াও করা হয়। বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদের দায়িত্বে থাকা এই নেতা ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত ভোট চলাকালীন ভাঙড়ের কচুয়া এলাকায় ইসমাইল পাহাড়ি নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় খায়রুল ইসলামের নাম জড়িয়েছিল। সম্প্রতি জনসমক্ষে মারধরের শিকার হওয়ার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপন করেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের পর বর্তমানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *