বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ও টাকা আত্মসাৎ, কাঠগড়ায় বিজেপি নেতা!

বিয়ের প্রতিশ্রুতি ও প্রতারণার অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা, তদন্তে পুলিশ

হাওড়ার দক্ষিণ ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি আদিত্য সামন্তর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ব্যবসার নাম করে লক্ষাধিক টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী নিজেও একজন বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে আদিত্য তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ব্যবসায়িক প্রয়োজনে দুই লক্ষ টাকা ও সোনার গয়না নিয়েছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ওই নেতা তাঁকে এড়িয়ে চলছেন এবং বিয়ের কথা বললে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। এই ঘটনায় তিনি সাঁকরাইল থানায় আদিত্য সামন্তর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের একাংশের মতে, মণ্ডল সভাপতি যদি সত্যিই অপরাধী প্রমাণিত হন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, অভিযুক্ত আদিত্য সামন্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাঁকরাইল থানার পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ। এছাড়া, অভিযুক্তের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে বলে ভুক্তভোগী নারী দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *